• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল দেশে চিকিৎসকের ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলো: শামা ওবায়েদ গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে ফের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ভারতের উপনির্বাচনে ফল গড়বে কি জেন-জি ভোটাররা? ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইউএনওপিএস প্রতিনিধিদলের সাক্ষাৎ রাজিব শাহ’র সেই আস্তানা উচ্ছেদ করল ডিএসসিসি এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন আরও বড় অভিযানের হুঁশিয়ারি নেতানিয়াহুর, আটক ৪০ ফিলিস্তিনি চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু আর নেই

ডিএসসিসি

১৮ ঘণ্টায় ৪৮২৭ টন বর্জ্য অপসারণ, মোট ডাম্পিং ১৯৬৪১ টন

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৯ মে ২০২৬, ০৭:৩২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে জোরদার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নগরবাসীর দুর্ভোগ কমাতে পরিচ্ছন্নতা কর্মীরা দিনরাত নিরলস কাজ করছেন বলেও জানিয়েছে সংস্থাটি।

ডিএসসিসির হালনাগাদ তথ্যানুযায়ী, শুক্রবার (২৯ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৯ হাজার ৬৪১ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৮ ঘণ্টায় মোট ৪ হাজার ৮২৭ টন বর্জ্য সংগ্রহ করে মাতুয়াইল ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে।

ডিএসসিসি সূত্র জানায়, কোরবানির পর নগরীর বিভিন্ন ওয়ার্ডে অতিরিক্ত জনবল, গাড়ি ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে সার্বক্ষণিক তদারকি করছেন।

সংস্থাটি নগরবাসীকেও নির্ধারিত স্থানে বর্জ্য রাখার আহ্বান জানিয়েছে, যাতে পরিচ্ছন্নতা কর্মীরা সহজে সংগ্রহ ও অপসারণ কার্যক্রম সম্পন্ন করতে পারেন।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক
ছবি: ভিওডি বাংলা
একটি সংবাদপত্র সমাজের আয়না ও দেশের প্রতিচ্ছবি: ডিএসসিসি প্রশাসক
ফাইল ছবি
শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে যুবকের ঝুলন্ত মরদেহ