• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন আরও বড় অভিযানের হুঁশিয়ারি নেতানিয়াহুর, আটক ৪০ ফিলিস্তিনি চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু আর নেই ইরান যুদ্ধে নতুন মোড়, এবার সৌদির তেল স্থাপনায় হুথি হামলা বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না সার্কের অচলাবস্থা নিরসনে বাংলাদেশ-মালদ্বীপ ঐকমত্য জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ভাটারায় আগুনে দগ্ধ স্বামী-ভাগনির পর ফাহিমার মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৬, ০২:১৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়া একই পরিবারের তিনজনই মারা গেছেন।

শনিবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোছা. ফাহিমা (২১)। এর আগে তার স্বামী শাহিন এবং ভাগ্নি হাফছাও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) ভোরের দিকে ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন ফাহিমা, তার স্বামী শাহিন এবং ভাগ্নি হাফছা।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তিনজনকে ভর্তি করা হয় এবং নিবিড় পরিচর্যায় চিকিৎসা চলছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ভাটারা এলাকার ওই বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে শনিবার রাত ১১টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ফাহিমার মৃত্যু হয়। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে তার ভাগ্নি হাফছার মৃত্যু হয়, যার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। এ ছাড়া স্বামী শাহিনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে যুবকের ঝুলন্ত মরদেহ
গুলশানে র‍্যাবের অভিযানে জব্দ করা বিদেশি মদ ও আটক পিকআপ। ছবি: সংগৃহীত
গুলশানে র‍্যাবের অভিযানে বিদেশি ৪৭ লাখ টাকার মদসহ আটক ১
ছবি: সংগৃহীত
খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর বহিষ্কার