• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক

বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৬, ১২:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: ভিওডি বাংলা
সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: ভিওডি বাংলা

বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

রোববার (২৬ জুলাই) গুলশানের বাসায়ই রাতযাপনের কথা রয়েছে। তবে অতি দ্রুত তিনি বিদেশ যাচ্ছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। 

অবশ্য সাবেক এই রাষ্ট্রপতির পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিগগির উন্নত চিকিৎসার জন্য 
সিঙ্গাপুর অথবা ব্যাংকক যেতে হচ্ছে সাহাবুদ্দিনকে।

শনিবার (২৬ জুলাই) গণমাধ্যমকে মো. সাহাবুদ্দিন জানান, জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তার স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ। তাই স্ত্রীকে সঙ্গে নিয়েই চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যাবেন তিনি।

এর আগে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংবাদ সম্মেলনে পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের কথা জানান। অসুস্থতাকে পদত্যাগের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন সাবেক রাষ্ট্রপতি।

মো. সাহাবুদ্দিন জানান, বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি হিসেবে কয়েক দিন ধরেই তার ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসভবনে সরিয়ে নেওয়া হচ্ছিল। এরই মধ্যে বাড়িটির সংস্কার ও পরিচ্ছন্নতার কাজও সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে। তবে শারীরিক অসুস্থতার কারণে মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ালেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আজ বঙ্গভবন ছাড়বেন মো. সাহাবুদ্দিন
ছবি: সংগৃহীত
১২ অঞ্চলে বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
ছবি: সংগৃহীত
বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে কোনো অনিয়ম হয়নি: বেবিচক