• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘সীমান্তে নিপীড়িতদের ভিড়, তারা ভারত ছাড়তে চায়’

নিজস্ব প্রতিবেদক    ২৯ মে ২০২৬, ০৭:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রবেশের জন্য ভারত সীমান্তে ভিড় উদ্বেগজনক মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ভারতের পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তে নিপীড়িত মানুষের ভিড় বেড়েছে, তারা ভারত ছাড়তে চায়। সভ্যতার উৎকর্ষের যুগে এই জাতিগত বিদ্বেষ ও বাস্তুচ্যুতির ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানাচ্ছি।

শুক্রবার (২৯ মে) এক বিবৃতিতে তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসে বিভৎসভাবে ধর্মবিদ্বেষ ছড়িয়েছে। রাষ্ট্র ও প্রশাসনকে মুসলিমদের বিরুদ্ধে লাগিয়েছে, সামাজিকভাবে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ উস্কে দিয়েছে। গোটা পশ্চিমবঙ্গকে মুসলমানদের জন্য অগ্নিগর্ভে পরিণত করেছে। তারই ফলশ্রুতিতে ভারতের পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তে নিপীড়িত মানুষের ভিড় বেড়েছে, তারা ভারত ছাড়তে চায়।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, পশ্চিমবঙ্গের সঙ্গে ১৯৪৭ সাল পর্যন্ত একদেশ সম্পর্ক ছিল। ৪৭-এর সীমানার পরে উভয় দিকেই এমন বহু মানুষ পাওয়া যাবে, যাদের অন্যপাশের ইতিহাস আছে। এটা দেশভাগের অপরিহার্য বাস্তবতা। এখন বাংলাদেশে ঠিকানা ছিল এই অজুহাতে মানুষকে বাস্তুচ্যুত করা আইনসিদ্ধ নয়, একই সঙ্গে তা অমানবিক। পশ্চিমবঙ্গের বিজেপি সরকার তাই করছে।

‘আমরা বাংলাদেশ সরকারকে বলব, বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনায় আনতে হবে। কারো রাজনৈতিক অভিলাষের শিকার আমরা হতে পারি না। রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ ইতোমধ্যেই অন্তহীন সমস্যায় আছে। নতুন করে উদ্বাস্তু নেওয়ার সক্ষমতা বাংলাদেশের নেই। এই বিষয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা তুলতে হবে এবং মানুষকে বাস্তুচ্যুত করার অমানবিকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

ভিওডি বাংলা/আরআর/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিকিৎসক-নার্সদের প্রশংসা করলেন ডা. রফিকূল ইসলাম
ঈদে রোগীদের সেবা চিকিৎসক-নার্সদের প্রশংসা করলেন ডা. রফিকূল ইসলাম
ঈদের ছুটিতে যে লক্ষ্য জামায়াতের
ঈদের ছুটিতে যে লক্ষ্য জামায়াতের
ঈদে প্রধানমন্ত্রীর পক্ষে রামিসার বাসায় রিজভী
ঈদে প্রধানমন্ত্রীর পক্ষে রামিসার বাসায় রিজভী