• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনে ফের পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী সরকার জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: জামায়াত আমির প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ রূপপুরে দেশীয় দক্ষ জনবল গড়ে তুলছে সরকার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের সাইন্সল্যাব অবরোধ, তীব্র যানজট পাবলিক পরীক্ষার জন্য স্থায়ী কেন্দ্র নির্মাণ করবে সরকার ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক সায়েন্সল্যাব অবরোধ শেষে শিক্ষা বোর্ডমুখী শিক্ষার্থীরা, পুলিশি বাধা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী

উৎসব ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন শিক্ষকরা

ভিওডি বাংলা ডেস্ক    ২৯ মে ২০২৬, ০৮:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের আগামীতে উৎসব ভাতা শতভাগে উন্নীত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য সরকারি সুবিধা ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। শিক্ষকদের শতভাগ বেতন সরকার দিচ্ছে। উৎসব ভাতা বর্তমানে ৫০ শতাংশ রয়েছে। এটি ধাপে ধাপে বৃদ্ধি করা হচ্ছে। চলতি বছর আরো ১০ শতাংশ বাড়ানো হবে এবং ভবিষ্যতে উৎসব ভাতা শতভাগে উন্নীত করা হবে। এছাড়া চিকিৎসা ভাতা ও বাড়িভাড়াসহ অন্যান্য সুবিধাও আংশিকভাবে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আগে এমপিওভুক্ত স্কুল ও কলেজগুলোতে পরিচালনা কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হতো। সেই ব্যবস্থা বাতিল করা হয়েছে। এখন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ নিবন্ধিত শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হয়।

এহছানুল হক মিলন বলেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিবন্ধন সনদ অর্জন করা মানেই চাকরি পাওয়া নয়। সনদ অর্জনের মাধ্যমে একজন ব্যক্তি শিক্ষকতা পেশায় প্রবেশের যোগ্যতা অর্জন করেন। এরপর তিনি চাকরি করবেন কি করবেন না, সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত ও নিয়োগ প্রক্রিয়ার ওপর নির্ভর করে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
বিশেষ কর্মসূচি উদ্বোধনে আজ ঢাবিতে যাবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা