• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ বীর সেনানী

নিজস্ব প্রতিবেদক    ৩১ মে ২০২৬, ১১:১২ এ.এম.
মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ছয় শান্তিরক্ষী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ছয়জন শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করতে যাচ্ছে জাতিসংঘ। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালনকালে আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তাদের এই সম্মাননা দেওয়া হবে।

৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পদকগুলো আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শান্তিরক্ষীদের এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করবেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছর বিশ্বের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক সদস্যকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ৫৯ জন গত বছর কর্তব্যরত অবস্থায় নিহত হয়েছেন।

সম্মাননা পাওয়া বাংলাদেশি শান্তিরক্ষীরা হলেন- প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, কর্পোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট শান্ত মন্ডল।

তারা সবাই আফ্রিকার আব্বেই অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে কর্মরত ছিলেন। গত ১৩ ডিসেম্বর ২০২৫ সেখানে সংঘটিত এক আকস্মিক ড্রোন হামলায় তারা নিহত হন। দায়িত্ব পালনের সময় তাদের এই আত্মত্যাগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে স্বীকৃত। ছয় শান্তিরক্ষীর এই আন্তর্জাতিক সম্মাননা দেশের জন্যও একটি গৌরবের অর্জন হিসেবে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা