• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১ জুন ২০২৬, ০৮:৪৯ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান জোরদার হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দুই শতাংশের বেশি বেড়েছে। হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানে ইসরায়েলি সেনাদের লেবাননের আরও অভ্যন্তরে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হলে জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ দেখা দেয়।

সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল (ডব্লিউটিআই) ফিউচারের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৩৭ ডলার বা ২ দশমিক ৭১ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ৭৩ ডলারে পৌঁছেছে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ৩৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ২৮ ডলারে উঠেছে।

বিশ্লেষকদের মতে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। তবে নতুন করে সংঘাত বৃদ্ধি পাওয়ায় যুদ্ধবিরতি দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে ঝুঁকির আশঙ্কা আবারও বেড়েছে।

বিশ্লেষকদের দৃষ্টিতে, ইসরায়েল-লেবানন সংঘাত মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার অন্যতম বড় বিস্তার। সীমান্ত এলাকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বিচ্ছিন্ন হামলা ও গোলাগুলির ঘটনা অব্যাহত রয়েছে।

এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরেও উদ্বেগ বাড়ছে। বাজার বিশ্লেষক টনি সাইকামোর বলেন, প্রণালিটি পুরোপুরি নিরাপদ করে স্বাভাবিক নৌচলাচল পুনরুদ্ধারে সময় লাগতে পারে। ফলে তেলের বাজারে স্থিতিশীলতা ফিরতেও বিলম্ব হতে পারে।

তিনি বলেন, ‘কোনো সমঝোতা হলেও বাজারে তাৎক্ষণিকভাবে বিপুল পরিমাণ তেলের সরবরাহ বৃদ্ধি পাবে না।’

বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে সম্পন্ন হয়। এ কারণে এ অঞ্চলের যেকোনো অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলে।

অন্যদিকে, চীনের উৎপাদন খাতের কার্যক্রমে স্থবিরতার আভাস পাওয়া গেছে। রপ্তানি কমে যাওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সরবরাহ সংকটের আশঙ্কা অর্থনৈতিক মন্থরতার শঙ্কাকে ছাপিয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
রাজধানীর একটি কাঁচাবাজারে সবজি কিনছেন ক্রেতারা। টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে নিত্যপণ্যের দাম। ছবি: ভিওডি বাংলা
নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা সীমিত আয়ের মানুষ
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা; এলএনজি আমদানিনির্ভর দেশ হিসেবে বাড়তি চাপে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
আইইএ’র প্রতিবেদন: মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি ঝুঁকিতে বাংলাদেশ, বাড়ছে এলএনজির চাপ