• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মোহাম্মদপুরে দুই নারীকে চাপাতি দেখিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক    ১ জুন ২০২৬, ০৫:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফিরে বাসার একেবারে দোরগোড়ায় ভয়াবহ ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। চাপাতি দেখিয়ে তাদের লাগেজ ও সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রিকশায় করে এসে দুই নারী বাসার গেটের সামনে নামেন। এ সময় রিকশাচালকও সেখানে উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ চাপাতি হাতে এক ব্যক্তি সেখানে হাজির হন, যার পরনে ছিল লুঙ্গি ও কালো গেঞ্জি এবং মাথায় ক্যাপ। তার সঙ্গে আরও একজন সহযোগী ছিল। তারা চাপাতি দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করে মুহূর্তেই দুই নারীর ব্যাগ, লাগেজসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব ভুক্তভোগীদের বরাতে জানান, দুই নারী ঠাকুরগাঁও জেলা থেকে ঢাকায় আসেন। তারা বাসে করে রাজধানীর শ্যামলীতে নেমে রিকশায় করে মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু বাসার একেবারে সামনে পৌঁছানোর পরই তারা ছিনতাইয়ের শিকার হন।

তিনি আরও বলেন, “বাসার সামনে দুই নারী ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনায় আমরা ইতোমধ্যে একজনকে শনাক্ত করতে পেরেছি। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলাবাগানে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত, আটক ১
কলাবাগানে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত, আটক ১
‘ধর্ষণ আমি করেছি, মারছে ডলার’
‘ধর্ষণ আমি করেছি, মারছে ডলার’
ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ