• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক    ২ জুন ২০২৬, ০৯:২৪ এ.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাস্কাটিন শহরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘটিত একাধিক গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ ঘটনাটিকে একটি ‘ধারাবাহিক হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছে।

সোমবার (১ জুন) দুপুরের দিকে মাস্কাটিন পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, পার্ক অ্যাভিনিউ এলাকার একটি বাড়িতে গুলিবর্ষণের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। 

সেখানে একটি বাড়ির ভেতরে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসাকর্মীরা তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই তদন্তকারীরা ৫২ বছর বয়সি স্থানীয় বাসিন্দা রায়ান উইলিস ম্যাকফারল্যান্ডকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি ওই এলাকা ত্যাগ করেছিলেন।

পরবর্তীতে একটি পথচারী সেতুর কাছ থেকে গুরুতর আহত অবস্থায় ম্যাকফারল্যান্ডকে উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তিনি নিজেই নিজেকে গুলি করেছিলেন। জরুরি চিকিৎসাসেবা দেওয়া হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তদন্ত চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী শহরের মিল স্ট্রিট এলাকার আরেকটি বাড়িতে অভিযান চালিয়ে আরও একজনের মরদেহ উদ্ধার করে। ওই ব্যক্তিও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর কিছুক্ষণ পর গ্র্যান্ডভিউ অ্যাভিনিউয়ের একটি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে আরও একজনের মরদেহ পাওয়া যায়। তিনিও গুলির আঘাতে নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নিহতদের সবাই সন্দেহভাজন হামলাকারীর পরিবারের সদস্য ছিলেন। 

এ কারণে ঘটনাটির পেছনে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ বা ব্যক্তিগত দ্বন্দ্ব কাজ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তকারীরা বিভিন্ন আলামত সংগ্রহ করছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ রহস্য উদ্ঘাটনে কাজ চালিয়ে যাচ্ছেন।

সূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের