• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

প্রতিটি নাগরিকের কথা চিন্তা করেই বাজেট হচ্ছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৩ জুন ২০২৬, ০১:০৮ পি.এম.
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রতিটি নাগরিকের কথা বিবেচনায় রেখেই নতুন বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা একটি কঠিন ও ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দায়িত্ব গ্রহণ করেছি। তারপরও দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে। অর্থনীতির সুফল যাতে সব নাগরিকের কাছে পৌঁছে এবং সবার অংশগ্রহণ নিশ্চিত হয়, সে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাজেট ভালো হবে। বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখেই বাজেট দেওয়া হচ্ছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নানা চ্যালেঞ্জ থাকলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে।’

দেশের অর্থনীতির বর্তমান অবস্থা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সরকারের ওপর ঋণের চাপ অনেক বেশি এবং অর্থনীতির বিভিন্ন সূচকে চাপ রয়েছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই সরকার এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘আমরা একটি ভঙ্গুর অবস্থার মধ্যে আছি। তবে এটি একটি ভালো সূচনা হবে বলে আশা করছি। কিছুটা সময় প্রয়োজন। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে সামনের দিনগুলোতে আরও ভালোভাবে এগিয়ে যাওয়া সম্ভব হবে।’

বিনিয়োগ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশকে বিনিয়োগভিত্তিক অর্থনীতির পথে এগিয়ে নিতে সরকার কাজ করছে। অতীতে অতিরিক্ত ঋণনির্ভর অর্থনৈতিক ব্যবস্থার কারণে রাষ্ট্রীয় ব্যয়ের বড় একটি অংশ ঋণের সুদ পরিশোধে ব্যয় হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা চাই বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তুলতে। সে জন্য জনঅর্থ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা হবে। ধীরে ধীরে ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। পাশাপাশি পরিচালন ব্যয়ও নিয়ন্ত্রণে আনতে হবে।’

অর্থমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের স্বার্থ সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। ভবিষ্যতে বৃহৎ অর্থনীতির পথে এগিয়ে যাওয়ার যে পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা