• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নোয়াখালীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ৪ জুন ২০২৬, ০১:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ীতে আলোচিত ইসমাইল হোসেন কামাল (৪৩) হত্যা মামলার অন্যতম আসামি রাজনকে (১৯) রাজধানীর লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় লালবাগ থানাধীন কেল্লার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজন সোনাইমুড়ী এলাকার সাহাবউদ্দিনের ছেলে।

এরআগে কাপড় ব্যবসায়ী ইসমাইলকে পরিকল্পিতভাবে হত্যার জন্য অপহরণ করে নিয়ে যায় রাজন। পরে নাটেশ্বর এলাকায় গিয়ে সুযোগ বুঝে ইট দিয়ে ইসমাইলের মাথায় আঘাত করে গুরুতর জখম করে। ইসমাইলকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সোনাইমুড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরেক হতভাগা নারীর লাশ ঘরে পড়ে ছিল ৮দিন, স্বামী-সন্তান কানাডা
আরেক হতভাগা নারীর লাশ ঘরে পড়ে ছিল ৮দিন, স্বামী-সন্তান কানাডা
দখলমুক্ত খালের দুই পাশে হবে ওয়াকওয়ে : আমিনুল হক
বিশ্ব পরিবেশ দিবস দখলমুক্ত খালের দুই পাশে হবে ওয়াকওয়ে : আমিনুল হক
তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫২
তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫২