• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিএনপি নেতাকে ‘সাইবার সন্ত্রাসী’ মন্তব্য, ক্ষমা চাইলেন জামায়াত নেতা

ভিওডি বাংলা ডেস্ক    ৪ জুন ২০২৬, ০৮:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামানকে ‘সাইবার সন্ত্রাসী’ বলে অভিহিত করার ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন জামায়াত নেতা ও মতিউর রহমান নিজামীর ছেলে ড. মোহাম্মদ নকিবুর রহমান।

এর আগে জামায়াতে ইসলামীর আমিরের ফেসবুক পেজে নারী সংক্রান্ত একটি মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়। ওই ঘটনায় দলটির পক্ষ থেকে হ্যাকিংয়ের অভিযোগ তোলা হয়েছিল।

পরবর্তীতে ঘটনার প্রেক্ষাপটে, গত ১ ফেব্রুয়ারি নির্বাচনের আগে একটি টেলিভিশন টকশোতে নকিবুর রহমান বিএনপি নেতা একেএম ওয়াহিদুজ্জামান এবং ড. মারুফ মল্লিককে হ্যাকিংয়ের ঘটনায় জড়িত বলে দাবি করেন। ওই আলোচনায় তিনি কোনো প্রমাণ উপস্থাপন ছাড়াই তাদের ‘সাইবার সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেন।

ঘটনার প্রায় চার মাস পর নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি ওই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, আরও পদ পেলেন যারা
যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, আরও পদ পেলেন যারা
আজ সারাদেশে জামায়াতের বিক্ষোভ
আজ সারাদেশে জামায়াতের বিক্ষোভ
বিক্ষোভ কর্মসূচির ডাক দিল জামায়াত
বিক্ষোভ কর্মসূচির ডাক দিল জামায়াত