• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস নির্মাতাদের যে সুখবর দিলো মেটা

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ৫ জুন ২০২৬, ০৫:১২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইনস্টাগ্রাম ও ফেসবুকে ‘সিরিজ’ নামের নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে মেটা। নতুন এ সুবিধার মাধ্যমে রিলস নির্মাতারা একই বিষয় বা গল্পভিত্তিক একাধিক রিলসকে একটি সিরিজের আওতায় প্রকাশ করতে পারবেন।  ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে এসব তথ্য।   

এর ফলে দর্শকদের একাধিক পর্বের ভিডিওগুলো দেখার জন্য আগের বা পরের পর্ব খুঁজতে নির্মাতার প্রোফাইলে প্রবেশ করতে হবে না। এরই মধ্যে সীমিতসংখ্যক নির্মাতাদের ওপর সুবিধাটির কার্যকারিতা পরখ করা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

বলা হয়, সুবিধাটি চালু হলে যারা নিয়মিত পর্বভিত্তিক ভিডিও প্রকাশ করেন, তাঁদের ভিডিওর দর্শকসংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সিরিজ সুবিধার মাধ্যমে পুরোনো ও নতুন দুই ধরনের রিলসই একটি নির্দিষ্ট সিরিজে যুক্ত করা যাবে। ফলে দর্শকেরা একটি বিষয় বা গল্পের সব পর্ব ধারাবাহিকভাবে দেখতে পারবেন। 

মেটার তথ্য অনুযায়ী, নির্মাতার প্রোফাইলে সিরিজগুলোর জন্য আলাদা একটি বিভাগ থাকবে। সেখান থেকে দর্শকেরা পর্বগুলো ধারাবাহিকভাবে দেখতে পারবেন। এমনকি যেখানে দেখা বন্ধ করেছিলেন, সেখান থেকেই আবার দেখা শুরু করার সুযোগও থাকবে।

মেটা জানিয়েছে, সিরিজ সুবিধায় সম্ভাব্য আয়ের সুযোগ তৈরির বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো পরিকল্পনা প্রকাশ করা হয়নি। ধারাবাহিক কনটেন্ট সাজিয়ে উপস্থাপনের চেষ্টা মেটার জন্য নতুন নয়। ২০২০ সালেও ইনস্টাগ্রামে ‘গাইডস’ সুবিধা চালু করেছিল মেটা।

বিশ্লেষকদের মতে, নতুন এ উদ্যোগ মেটার কনটেন্ট বা আধেয় কৌশলে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এত দিন রিলস মূলত দ্রুত ভিডিও দেখা ও পরবর্তী ভিডিওতে চলে যাওয়ার অভিজ্ঞতার ওপর নির্ভরশীল ছিল। কিন্তু সিরিজ সুবিধা চালু হলে ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে একটি নির্দিষ্ট কনটেন্টের সঙ্গে যুক্ত রাখা সহজ হবে। একই সঙ্গে নতুন পর্ব দেখার আগ্রহ তৈরি করে দর্শকদের বারবার প্ল্যাটফর্মে ফিরিয়ে আনার সুযোগও তৈরি হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম প্রতিরোধে সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ছবি: সংগৃহীত
ডিজিটাল অপব্যবহারে বাড়ছে অনলাইন জুয়া, সতর্ক করল গ্রাহক সংগঠন
ছবি: সংগৃহীত
তদন্তে নেমেছে যুক্তরাজ্য টিকটকের বিরুদ্ধে বড় অভিযোগ