• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাটি ও পরিবেশ উপযোগী গাছ লাগাতে হবে: প্রধানমন্ত্রী সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী সীমান্তে ফের পুশইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি সরকারদলীয় এমপিদের সংসদীয় বৈঠক শুরু, সভাপতি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ঢাকা বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল ২৫ কোটি বৃক্ষরোপণ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে রোববার খুলছে স্কুল-কলেজ খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক    ৬ জুন ২০২৬, ০৩:২৯ পি.এম.
ছবি-সংগৃহীত

বৈরি আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল হয়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

শনিবার (৬ জুন) দুপুর আড়াইটার দিকে পদ্মা নদীতে তীব্র বাতাস, বৃষ্টি ও নদীতে ঢেউ বৃদ্ধি পাওয়ায় নৌচলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে।

ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, হঠাৎ করেই দুপুর ২টার পর থেকে দৌলতদিয়া ঘাট এলাকার আকাশ কালো মেঘে ছেয়ে যায়। দুপুর আড়াইটার দিকে তীব্র ঝোড়ো হাওয়াসহ ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, হঠাৎ নদীতে ঝড়ো বাতাসের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
আবারও আসামি নিরীহ গ্রামবাসী, মুয়াজ্জিনও  রেহাই পাননি
আবারও আসামি নিরীহ গ্রামবাসী, মুয়াজ্জিনও  রেহাই পাননি
রাজারহাটে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
রাজারহাটে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১