• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

আজ শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন

নিজস্ব প্রতিবেদক    ৭ জুন ২০২৬, ০৮:০০ এ.এম.
জাতীয় সংসদ। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশন আজ (রোববার) শুরু হচ্ছে। বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।

চলতি অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকার ও বিরোধী দলের সদস্যদের আলোচনার পর আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বাজেট অধিবেশনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। রাষ্ট্রপতির অধিবেশন আহ্বানের পর থেকেই প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়।

অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হবে। এদিকে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে রাজধানীর কয়েকটি এলাকায় আগ্নেয়াস্ত্র বহন, শোভাযাত্রা, বিক্ষোভ ও মিছিল-সমাবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ।

সংসদের কার্যসূচি অনুযায়ী, প্রথম দিনের অধিবেশনে সভাপতিমণ্ডলীর মনোনয়ন ও শোকপ্রস্তাব উত্থাপন করা হবে। এরপর অনুষ্ঠিত হবে প্রশ্নোত্তর পর্ব। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশ্নোত্তর তালিকাভুক্ত রয়েছে।

এ ছাড়া জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে উত্থাপিত নোটিশ নিষ্পত্তি করা হবে। একই দিনে জ্বালানি খাতসংক্রান্ত একটি বিশেষ কমিটির প্রতিবেদনও সংসদে উপস্থাপন করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাজেট আলোচনা ও অনুমোদনের পাশাপাশি চলতি অধিবেশনে সংবিধান সংস্কার নিয়েও আলোচনা হতে পারে। এ লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠনের বিষয়টি চূড়ান্ত করার উদ্যোগ রয়েছে। পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটিগুলোর গঠন প্রক্রিয়াও সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, চলতি জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস হয়। এছাড়া পাঁচটি স্থায়ী কমিটি ও দুটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী