• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুই কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ১৫শ' মামলা ২২ লাখ শিক্ষার্থীর নজিরবিহীন অংশগ্রহণ, বদলে দিচ্ছে প্রাথমিক ক্রীড়া সংস্কৃতি ভারত-চীন জল্পনা পেরিয়ে প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য মালয়েশিয়া দিল্লিতে বৈঠকে বসেছে বিজিবি-বিএসএফ, পুশইনের কড়া প্রতিবাদ ঢাকার ভাই বোনের সম্পত্তি দখলে রেখেছেন আ. লীগ নেতা ২০ জুন গোল্ডকাপের ফাইনাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীর সোনারগাঁও সিগন্যালে পুলিশকে মারধর, নারীসহ ৩ জনের সাজা ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬২৮ ১ কোটি ৭ লাখ শিক্ষার্থী পাচ্ছে ফ্রি ইউনিফর্ম-ব্যাগ-জুতা

রাশিয়া সফরে পররাষ্ট্রমন্ত্রী, ল্যাভরভের সঙ্গে বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক    ৭ জুন ২০২৬, ০৯:২৭ এ.এম.
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও কূটনৈতিক সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রোববার (৭ জুন) সকালে তিনি সফরে রওনা হন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া গণমাধ্যমকে জানান, সফর শেষে আগামী ৯ জুন পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

সফরকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং অবকাঠামো খাতে চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হবে।

বিশেষ গুরুত্ব পাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-সংশ্লিষ্ট সহযোগিতার অগ্রগতি, প্রযুক্তিগত বিষয় এবং আর্থিক দিকগুলো। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ-পরবর্তী নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়েও আলোচনা হতে পারে।

সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জাতিসংঘ ও বহুপক্ষীয় কূটনীতি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), জাতিসংঘ সংস্কার এবং বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই দেশের অবস্থান ও সহযোগিতা নিয়ে মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানের নতুন দায়িত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে তার সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোচনা হতে পারে।

প্রায় সাত বছর পর বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটি মস্কো সফর। এর আগে ২০১৯ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন রাশিয়া সফর করেছিলেন। পরে ২০২৩ সালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঢাকা সফর করেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিল্লিতে বৈঠকে বসেছে বিজিবি-বিএসএফ, পুশইনের কড়া প্রতিবাদ ঢাকার
দিল্লিতে বৈঠকে বসেছে বিজিবি-বিএসএফ, পুশইনের কড়া প্রতিবাদ ঢাকার
২০ জুন গোল্ডকাপের ফাইনাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
২০ জুন গোল্ডকাপের ফাইনাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
রপ্তানির আড়ালে অর্থ পাচারের অভিযোগ ভিত্তিহীন: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রপ্তানির আড়ালে অর্থ পাচারের অভিযোগ ভিত্তিহীন: প্রতিমন্ত্রী শরীফুল আলম