• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আজ ঐতিহাসিক ছয় দফা দিবস

ভিওডি বাংলা ডেস্ক    ৭ জুন ২০২৬, ১০:৫০ এ.এম.
ছবি: সংগৃহীত

আজ ৭ জুন, ঐতিহাসিক ছয় দফা দিবস। বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে পরিচিত ছয় দফা দাবির পক্ষে এদিন দেশব্যাপী গণআন্দোলনের সূচনা হয়েছিল। ১৯৬৬ সালের এই দিনে বাঙালির স্বাধিকার আন্দোলন নতুন মাত্রা লাভ করে এবং স্বাধীনতার রূপরেখা স্পষ্ট হয়ে ওঠে।

পাকিস্তানি শাসন ও বৈষম্যের বিরুদ্ধে বাঙালির মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি প্রণয়ন করেন। পরবর্তীতে এই দাবিকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন-সংগ্রামই বাঙালির স্বাধিকার আন্দোলনকে স্বাধীনতা সংগ্রামে রূপ দেয়।

১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত এক সম্মেলনের বিষয় নির্ধারণী কমিটিতে ছয় দফা উত্থাপন করেন বঙ্গবন্ধু। তবে আয়োজকরা তা আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে অস্বীকৃতি জানালে তিনি সম্মেলন বর্জন করেন। পরে ঢাকায় ফিরে ১৩ মার্চ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদে ছয় দফা ও সংশ্লিষ্ট কর্মসূচি অনুমোদন করান।

ছয় দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলন ও হরতাল কর্মসূচি শুরু হলে তৎকালীন পুলিশ ও ইপিআরের গুলিতে ঢাকা ও নারায়ণগঞ্জে মনু মিয়া, সফিক ও শামসুল হকসহ ১১ জন নিহত হন। এতে আন্দোলন আরও বেগবান হয় এবং সাধারণ মানুষের ব্যাপক সমর্থন লাভ করে।

ছয় দফা আন্দোলনের ধারাবাহিকতায় আগরতলা ষড়যন্ত্র মামলা, ১১ দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। এর ফলেই বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

ছয় দফার মূল দাবিগুলোর মধ্যে ছিল প্রতিরক্ষা ও পররাষ্ট্র ছাড়া সব ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে ন্যস্ত করা, পৃথক মুদ্রা বা কার্যকর আর্থিক ব্যবস্থা চালু করা, কর ও শুল্ক আদায়ের ক্ষমতা প্রদেশের হাতে দেওয়া, বৈদেশিক মুদ্রার পৃথক হিসাব সংরক্ষণ এবং পূর্ববাংলার নিরাপত্তা জোরদারে আধা-সামরিক বাহিনী ও নৌবাহিনীর সদর দপ্তর স্থাপন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা