• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় কাজ চলছে: ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক    ৭ জুন ২০২৬, ০৪:৪৫ পি.এম.
জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে "রাষ্ট্র বিনিমার্ণে মুক্তিযোদ্ধাদের করণীয়" শীর্ষক আলোচনা সভা। ছবি-ভিওডি বাংলা

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা এবং মুক্তিযোদ্ধার তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বাদ দিতে সরকার কাজ করছে। ইতোমধ্যে ছয় হাজারের বেশি অমুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে।  

রোববার (৭ জুন) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে "রাষ্ট্র বিনিমার্ণে মুক্তিযোদ্ধাদের করণীয়" শীর্ষক আলোচনা সভায়।

 

প্রতিমন্ত্রী বলেন, যারা জীবন বাজি রেখে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, তারাই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার অধিকারী। অমুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করার মাধ্যমে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।  

ইশরাক হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ও রাষ্ট্র পরিচালনায় অবদান নিয়ে নতুন প্রজন্মের আরও গবেষণা করা প্রয়োজন। তাঁর আদর্শ ধারণ করে আগামী দিনে রাজনীতি পরিচালনারও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন গণমাধ্যমের পথ উন্মুক্ত করেছিলেন এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন। একই ধারাবাহিকতায় বর্তমান সরকারও মুক্তিযুদ্ধকে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় হিসেবে বিবেচনা করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন, মুক্তিযোদ্ধাদের কল্যাণ, চিকিৎসা ও বাসস্থানের উন্নয়ন এবং বীর নিবাস প্রকল্পের অনিয়ম দূর করতে মন্ত্রণালয় কাজ করছে। এসব কার্যক্রম বাস্তবায়নে মুক্তিযোদ্ধাদের পরামর্শ ও সহযোগিতাও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলা হবে, যাতে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠনের লক্ষ্য বাস্তবায়নে সেই চেতনা অব্যাহত থাকে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত সহ মুক্তিযোদ্ধা দলের এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী