টপ নিউজ
ভারত থেকে ৯১ জেলেকে ফিরিয়ে আনলো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
৭ জুন ২০২৬, ০৭:৩৪ পি.এম.

ছবি: সংগৃহীত
ভারতে আটক থাকা ৯১ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ফিরিয়ে আনা হয়েছে। রোববার (৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্র সীমানা রেখায় ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৪টি ফিশিং বোটসহ তাদের গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড।
এই প্রত্যাবাসন কার্যক্রমটি সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা একযোগে কাজ করে।
ভিওডি বাংলা/আরআর/এমএস







