• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দাম কমলো জেট ফুয়েলের

নিজস্ব প্রতিবেদক    ৭ জুন ২০২৬, ১০:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কমেছে। জুন মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম কমানো হয়েছে ১৫ টাকা ৬৭ পয়সা।

রোববার (৭ জুন) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ১ দশমিক ০৮২৩ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ ডলার নির্ধারণ করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্রেতা নেই, তবু নিত্যপণ্যের বাজার চড়া
ক্রেতা নেই, তবু নিত্যপণ্যের বাজার চড়া
বিদ্যুৎ, জ্বালানির বর্ধিত মূল্য মানুষের ওপর চাপ বাড়াবে: সিপিডি
বিদ্যুৎ, জ্বালানির বর্ধিত মূল্য মানুষের ওপর চাপ বাড়াবে: সিপিডি
পদত্যাগের আগের রাতে অফিসে কি করলেন রাশেদ মাকসুদ?
পদত্যাগের আগের রাতে অফিসে কি করলেন রাশেদ মাকসুদ?