টপ নিউজ
গাইবান্ধায় যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
গাইবান্ধা প্রতিনিধি
৮ জুন ২০২৬, ০২:১৩ পি.এম.

ছবি: ভিওডি বাংলা
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান (মনির) ও পৌরসভার ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুনাইদ মোস্তফাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
রোববার (৭ জুন) দুপুরে মনিরুজ্জামান (মনির) বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের সামনে থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। পৃথক অভিযানে পৌরসভার ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুনাইদ মোস্তফাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
এবিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি জানান, গ্রেপ্তারের পর তাদের সদর থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা রুজু হওয়ার পর গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হবে।
ভিওডি বাংলা/ইমন মিয়া/আ







