• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাবনা প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

পাবনা প্রতিনিধি    ৮ জুন ২০২৬, ০২:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে সিএনজিচালিত অটোরিকশায় চলন্ত অবস্থায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ওই শিশুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে একই ট্রাকের চাপায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর।

রোববার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আলিফ পাবনা সদর উপজেলার কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে। মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি।

পাকশী হাইওয়ে থানার ইনচার্জ মো. নান্নু খান জানান, ছেলে আলিফকে নিয়ে পাকশী বেড়াতে গিয়েছিলেন তার মা। রাতে সিএনজিচালিত অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন। অটোরিকশায় আরো যাত্রী ছিল।

পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় পৌঁছার পর অটোরিকশাটি সামান্য কাঁত হয়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা মায়ের কোল থেকে শিশু আলিফ ছিটকে বাইরে সড়কের উপর পড়ে। ছেলেকে বাঁচাতে মা লাফ দিয়ে নামার পর চালক অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। একই সময় দ্রুতগামী এক মোটরসাইকেল আরোহী শিশুটিকে বাঁচানোর চেষ্টা করলে দুজনই বিপরীত দিক থেকে আসা ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়। এতে আহত হন শিশু আলিফের মা।

খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে। তবে অটোরিকশা ও ট্রাকচালক পালিয়ে গেছে। আহত অবস্থায় শিশু আলিফের মাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভিওডি বাংলা/এম এস রহমান/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়া দোকান উচ্ছেদকে কেন্দ্র রক্তক্ষয়ী সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়া দোকান উচ্ছেদকে কেন্দ্র রক্তক্ষয়ী সংঘর্ষ
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
গাইবান্ধায় যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
গাইবান্ধায় যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার