• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে, নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ৮ জুন ২০২৬, ০২:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছে। এ ঘটনা অন্তত আটজন আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ট্রাফিক সার্জেন্ট ওমর স্থানীয়দের বরাত দিয়ে তিনি, ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস একই দিকে চলাচলকারী একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। বাসে ৪০-৫০ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ৮জন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ট্রাফিক সার্জেন্ট ওমর আরও জানান, বাস ও পিকআপের চালক এবং তাদের সহকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। হাইওয়ে পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

ভিওডি বাংলা/আরআর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়া দোকান উচ্ছেদকে কেন্দ্র রক্তক্ষয়ী সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়া দোকান উচ্ছেদকে কেন্দ্র রক্তক্ষয়ী সংঘর্ষ
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
গাইবান্ধায় যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
গাইবান্ধায় যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার