• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস আজ

নিজস্ব প্রতিবেদক    ৯ জুন ২০২৬, ১১:৪৯ এ.এম.
ছবি-সংগৃহীত

বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস আজ। ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন ফোরাম (আইএএফ) ও ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশন (আইএলএসি) প্রতি বছর ৯ জুনকে বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস হিসেবে পালন করে।

বিশ্ব অর্থনীতি, বাণিজ্য এবং দৈনন্দিন জীবনের পণ্য ও সেবার নিরাপত্তা, গুণগত মান এবং আস্থার ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন বা আনুষ্ঠানিক স্বীকৃতির গুরুত্ব তুলে ধরাই এ দিবসের মূল উদ্দেশ্য।

২০০৭ সালে ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন ফোরাম (আইএএফ) এবং ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশনের (আইএলএসি) যৌথ সিদ্ধান্তে দিবসটি প্রবর্তন করা হয়। ২০০৮ সালের ৯ জুন প্রথমবারের মতো বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস পালিত হয়। এ উপলক্ষে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (BAB) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এবারের প্রতিপাদ্য- ‘উদ্ভাবন, আস্থা এবং টেকসই উন্নয়ন : অ্যাক্রেডিটেশনের শক্তি।’

দিবসটি উপলক্ষে সোমবার (৮ জুন) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অ্যাক্রেডিটেশন কেবল একটি সনদ নয়, বরং এটি দেশের শিল্প খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।

তিনি আরও বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড অনুসারে পণ্য ও সেবার গুণগত মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান বিশ্বে উদ্ভাবন, আস্থা ও টেকসই উন্নয়ন পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত, যা অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি হিসেবে কাজ করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ জরুরি। পাশাপাশি ভোক্তারা এখন পণ্যের গুণগত মানের পাশাপাশি উৎপাদনের নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশগত প্রভাবকেও গুরুত্ব দিচ্ছেন।

বাণীতে আরও বলা হয়, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (BAB) আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পাঁচটি ক্ষেত্রভিত্তিক স্কিমের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি দেশে ১৬৮টি সরকারি, বেসরকারি ও বহুজাতিক সংস্থাকে অ্যাক্রেডিটেশন সনদ দিয়েছে, যা দেশের পণ্য ও সেবাকে বৈশ্বিক বাজারে আরও গ্রহণযোগ্য ও আস্থাশীল করে তুলছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী