• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদ্-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী যুবদল নেতা মাসুদুলকে হত্যার খবরে ফুঁসে উঠেছে রাউজান-রাঙ্গুনিয়া ক্যানসারের ওষুধের দাম বাড়াল ভারত ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার করল র‌্যাব-৭ আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ আটক ১ জিয়াউর রহমানের আদর্শে দেশ চালাচ্ছেন তারেক রহমান: আবদুস সালাম ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী শাহবাগে বিদ্যুৎ লাইনে বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

লালন মাজারে ‘অনৈতিক কর্মকাণ্ড’ নিয়ে আমির হামজার প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক    ১০ জুন ২০২৬, ০৭:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার লালন সাঁইয়ের মাজার এলাকায় সংস্কৃতির আড়ালে অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের বিস্তার নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন স্থানীয় সংসদ সদস্য আমির হামজা। তিনি জানতে চান, মাজার এলাকাকে মাদকমুক্ত করতে সরকারের কোনো বিশেষ উদ্যোগ রয়েছে কি না।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর কাছে এ প্রশ্ন উত্থাপন করেন তিনি।

আমির হামজা বলেন, লালন সাঁইয়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর কয়েকদিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসব আয়োজনের সময় সংস্কৃতির নামে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক বাণিজ্যের অভিযোগ রয়েছে। এসব বন্ধে সরকারের পদক্ষেপ কী, তা জানতে চান তিনি।

জবাবে সংস্কৃতিমন্ত্রী বলেন, শুধু লালন সাঁইয়ের মাজার এলাকা নয়, সারা দেশকে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ বিষয়ে একটি বৃহৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রী বলেন, মাদক নির্মূলকে সরকার অর্থনৈতিক উন্নয়নের সঙ্গেও যুক্ত করে দেখছে। অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি ও কর্মসংস্থান সম্প্রসারণের মাধ্যমে সমাজকে মাদকের প্রভাব থেকে মুক্ত করা সহজ হবে।

তিনি আরও বলেন, অতীতে দেশে মাদকের বিস্তার ঘটেছিল এবং বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে উত্তরণে কাজ করছে। নতুন প্রজন্মকে মাদকের প্রভাব থেকে দূরে রেখে একটি উন্নত ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

সংস্কৃতিমন্ত্রী জানান, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী