• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

২০৩০ সালের মধ্যে বে-টার্মিনাল চালু হবে: সংসদে মন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১০ জুন ২০২৬, ০৮:৫২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরে বে-টার্মিনাল চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেছেন, বে-টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি পাবে এবং মাদার ভেসেল প্রবেশে জোয়ার-ভাটার নির্ভরতা ও নাব্য সংকট দূর হবে। এর ফলে বন্দরের সামগ্রিক জট পুরোপুরি নিরসন সম্ভব হবে।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জানতে চান, ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের গড় সময় কত দিন ছিল, কলম্বো ও সিঙ্গাপুরের তুলনায় বাংলাদেশের টার্নঅ্যারাউন্ড টাইম তিনগুণ বেশি কেন, এবং বে-টার্মিনাল ও পতেঙ্গা কনটেইনার টার্মিনাল কবে পুরোপুরি চালু হবে ও তাতে জট কত শতাংশ কমবে।

জবাবে মন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে জাহাজের গড় টার্নঅ্যারাউন্ড সময় ছিল ২ দশমিক ৫৮ দিন।

তিনি আরও বলেন, কলম্বো ও সিঙ্গাপুর মূলত ট্রান্সশিপমেন্ট পোর্ট। এসব বন্দরে বড় জাহাজ থেকে কনটেইনার নামিয়ে পরবর্তীতে ছোট জাহাজে তুলে দেওয়া হয় এবং সেখানে কাস্টমস এক্সামিন, ক্লিয়ারেন্সসহ অন্যান্য কার্যক্রমের প্রয়োজন হয় না।

অপরদিকে, চট্টগ্রাম বন্দর মূলত একটি ফিডার পোর্ট। এখানে কাস্টমস এক্সামিন, ক্লিয়ারেন্সসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হয়। এ কারণে ট্রান্সশিপমেন্ট পোর্টের তুলনায় ফিডার পোর্টের টার্নঅ্যারাউন্ড টাইম কিছুটা বেশি হয়।

মন্ত্রী জানান, চট্টগ্রাম বন্দরে ট্রান্সশিপমেন্ট কনটেইনারের পরিমাণ নিতান্তই নগণ্য। আগত আমদানি-রপ্তানি কনটেইনারের প্রায় ১০০ শতাংশই বাংলাদেশের অভ্যন্তরের জন্য আনা হয় অথবা বাংলাদেশ থেকে বিভিন্ন গন্তব্যে রপ্তানির উদ্দেশ্যে পাঠানো হয়।

শেখ রবিউল আলম বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরে জাহাজ ও কনটেইনার হ্যান্ডলিংয়ের জন্য আধুনিক ইক্যুইপমেন্ট সংযোজন এবং বন্দর ব্যবস্থাপনা আরও গতিশীল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে কনটেইনার হ্যান্ডলিংয়ে জাহাজের গড় টার্নঅ্যারাউন্ড সময় ইতোমধ্যে কমেছে এবং ভবিষ্যতে তা আরও কমবে বলে আশা করা যায়।

ভিওডি বাংলা/সবুজ/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
সুন্দর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। ছবি: পিএমও
স্বাধীন গণমাধ্যমের নীতিমালায় সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী