• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাজেট ২০২৬-২৭

বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক    ১২ জুন ২০২৬, ১২:৫৭ এ.এম.
ছবি: সংগৃহীত

বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, আমাদের বিশ্বাস প্রস্তাবিত উদ্যোগগুলোর সফল বাস্তবায়ন দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের গুরুত্ব বিবেচনায় এ খাতে ২০২৬-২৭ অর্থবছরে এ মন্ত্রণালয়ের অনুকূলে মোট ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।

২০২৫-২৬ অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল ১৬ হাজার ৯৫২ কোটি টাকা।

আমির খসরু বলেন, বিগত সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ ও জ্বালানি নীতি এবং এ খাতে সীমাহীন দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে হরিলুট ও অর্থ পাচার হয়েছে।

‘বিগত সরকারের সময়ে সম্পাদিত বেশ কিছু মেগা প্রকল্পে একতরফা ও বিতর্কিত শর্ত যুক্ত থাকায় বিদ্যুৎ আমদানি ও ক্রয়ে অতিরিক্ত ব্যয়ের বোঝা আমাদের ওপর চেপে বসেছে। এ খাতে বার্ষিক ভর্তুকির পরিমাণ ৪০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে’, যোগ করেন তিনি।

ভিওডি বাংলা/আরআর/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব পণ্যের দাম বাড়তে পারে
বাজেট ২০২৬-২৭ যেসব পণ্যের দাম বাড়তে পারে
কৃষি, ওষুধসহ যেসব খাতে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ
বাজেট ২০২৬-২৭ কৃষি, ওষুধসহ যেসব খাতে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ
প্যাকেজিং শিল্পের বিকাশে দীর্ঘমেয়াদি রেয়াতি সুবিধা
বাজেট ২০২৬-২৭ প্যাকেজিং শিল্পের বিকাশে দীর্ঘমেয়াদি রেয়াতি সুবিধা