• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

খুলনা প্রতিনিধি    ১২ জুন ২০২৬, ১২:১৪ এ.এম.
ছবি: সংগৃহীত

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালটিতে আগুন লাগে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে তাদের ১২টি ইউনিট কাজ করে।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত হাসপাতাল থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। তবে অনেকেই তখনও হাসপাতালের ভেতরে অবস্থান করছিলেন। তাদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে তা হাসপাতালের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টা ৩৫ মিনিটের দিকে হাসপাতালের নিচতলায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস।

খুলনা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আরিফ উল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। তবে রাত ১১টা পর্যন্ত হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও স্থানীয়রাও ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে সহায়তা করেন। এ সময় রোগী ও তাদের স্বজনদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দেয়।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্লাস চলাকালে মাথায় খুলে পড়ল ফ্যান, আহত শিক্ষার্থী
ক্লাস চলাকালে মাথায় খুলে পড়ল ফ্যান, আহত শিক্ষার্থী
নবাবগঞ্জে দ্রুত ন্যায়বিচার প্রাপ্তির লক্ষে পরিকল্পনা প্রণয়নের কর্মশালা অনুষ্ঠিত
নবাবগঞ্জে দ্রুত ন্যায়বিচার প্রাপ্তির লক্ষে পরিকল্পনা প্রণয়নের কর্মশালা অনুষ্ঠিত
রেড ক্রিসেন্টের উদ্যোগে পথচারীদের মাঝে ছাতা বিতরণ
রেড ক্রিসেন্টের উদ্যোগে পথচারীদের মাঝে ছাতা বিতরণ