• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তিন দিনে প্রসূতি ও নবজাতক মৃত্যু, ওটি সিলগালা

পঞ্চগড় প্রতিনিধি    ১১ জুন ২০২৬, ০৫:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকে মাত্র তিন দিনের ব্যবধানে এক প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় জনমনে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একের পর এক মৃত্যুর ঘটনায় ক্লিনিকটির চিকিৎসাসেবার মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ।  

বুধবার (১০ জুন) রাত প্রায় ১১টার দিকে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান আদর্শ ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির অপারেশন থিয়েটার  ও লেবার রুম সিলগালা করে দেন। একই সঙ্গে তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ক্লিনিকটির সব ধরনের অপারেশন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।

সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান,তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে গত ৭ জুন রাতে আদর্শ ক্লিনিকে মনিরুল ইসলামের স্ত্রী মিতু আক্তারের স্বাভাবিক প্রসবের সময় নবজাতকের মৃত্যু হয়। 

এর দুই দিন পর, ১০ জুন সদর উপজেলার অমরখানা ইউনিয়নের নূরনবীর স্ত্রী পাপড়ি আক্তারের স্বাভাবিক প্রসব করানোর সময় নবজাতকের মৃত্যুর পর প্রসূতি পাপড়ি আক্তারও মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, আদর্শ ক্লিনিকটির হালনাগাদ লাইসেন্স নেই। এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় স্বাস্থ্য বিভাগের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভিওডি বাংলা/স্নিগ্ধা খন্দকার/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেড ক্রিসেন্টের উদ্যোগে পথচারীদের মাঝে ছাতা বিতরণ
রেড ক্রিসেন্টের উদ্যোগে পথচারীদের মাঝে ছাতা বিতরণ
নারী প্রকৌশলীর কক্ষে সিবিএ’র হামলা, ৪ শ্রমিক বদলি
পিডিবিতে তাণ্ডব নারী প্রকৌশলীর কক্ষে সিবিএ’র হামলা, ৪ শ্রমিক বদলি
মুক্তিযুদ্ধের স্মারক ‘স্মৃতি অম্লান’ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা
মুক্তিযুদ্ধের স্মারক ‘স্মৃতি অম্লান’ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা