• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আওয়ামী লীগ কার্যালয়ে শেখ হাসিনার ছবি টাঙালো এনসিপির শ্রমিক উইং

নিজস্ব প্রতিবেদক    ১১ জুন ২০২৬, ১০:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীতে আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনার ছবি টাঙিয়ে কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং জাতীয় শ্রমিক শক্তি। এ সময় আওয়ামী লীগের রাজনীতি এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৪টার দিকে এক কর্মসূচিতে জাতীয় শ্রমিক শক্তির মুখ্য সংগঠক আরমান হোসেন, কেন্দ্রীয় সংগঠক ফারজানা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে নেতাকর্মীরা আওয়ামী লীগের কার্যালয়ে 'খুনি হাসিনা' লেখা ছবি টাঙিয়ে দেন।

এ সময় আরমান হোসেন অভিযোগ করেন, তাকে ও তার সংগঠনের অন্যান্য নেতাকর্মীদের বিভিন্ন ফোন নম্বর, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, 'বিভিন্ন নম্বর থেকে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, আওয়ামী লীগের এই কার্যালয় একটি পবিত্র স্থান, এখানে জঙ্গিদের ঠাঁই নেই। তবে এসব হুমকিতে আমরা ভয় পাই না। শ্রমিকদের অধিকার ও জনগণের স্বার্থে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

কেন্দ্রীয় সংগঠক ফারজানা আক্তার বলেন, মতপ্রকাশ এবং রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সবার রয়েছে। হুমকি দিয়ে কাউকে দমিয়ে রাখা যাবে না। আমরা ভয়ভীতি উপেক্ষা করেই আমাদের কর্মসূচি চালিয়ে যাব।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের রাজনীতির সমালোচনা করেন এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।

‎ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা দক্ষিণের দুই থানায় বিএনপির নতুন কমিটি ঘোষণা
ঢাকা দক্ষিণের দুই থানায় বিএনপির নতুন কমিটি ঘোষণা
১৩ জুন শহীদ জিয়া-বেগম খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে যুবদলের নতুন কমিটি
১৩ জুন শহীদ জিয়া-বেগম খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে যুবদলের নতুন কমিটি
বিএনপি সরকারের ভেতরে আওয়ামী লীগের একটি পক্ষ আছে: আসিফ মাহমুদ
বিএনপি সরকারের ভেতরে আওয়ামী লীগের একটি পক্ষ আছে: আসিফ মাহমুদ