• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পুশইন নয়, হাসিনাকে ফেরত পাঠাতে হবে: ফারুক হাসান

নিজস্ব প্রতিবেদক    ১১ জুন ২০২৬, ০১:২১ এ.এম.
ছবি-সংগৃহীত

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেছেন, ভারত যদি অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে চায় তাহলে সবার আগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।

বুধবার (১০ জুন) রাজধানীর আল রাজী কমপ্লেক্সের সামনে গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আয়োজিত এক প্রতিবাদ মিছিল পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা সরকারের কাছে দাবি জানাই বিজিবির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য তাদের পূর্বের নাম বিডিআর পুনর্বহাল করা হোক।

সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, ৩০ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে কোনো দেশের তাঁবেদারি করার জন্য নয়। বাংলাদেশ-ভারত সীমান্তে ভারত কর্তৃক অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। এদেশের জনগণ ভারত সরকারের এই মনোভাব সমর্থন করে না। এসময় শেখ হাসিনা এবং শহীদ ওসমান হাদীর খুনিদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানান তিনি।

হাসান আল মামুন বলেন, পরিকল্পিত ভাবে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করতেই ভারত-বাংলাদেশ সীমান্তে মাদক পাচার করছে ভারত। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে গণঅধিকার পরিষদ ভারতের যেকোনো আগ্রাসন প্রতিহত করবে বলেও অঙ্গীকার করেন তিনি।

মিছিলপূর্ব ওই সমাবেশে দলের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, পুশইন করার নামে ভারত এক ধরনের পরিস্থিতি তৈরি করতে চায় যাতে নেগোসিয়েশন করে আওয়ামী লীগকে ফেরানো যায়।

তিনি বলেন, তথ্য অনুযায়ী বাংলাদেশে ভারতের ৮ হাজারের বেশি অবৈধ লোক রয়েছে, যদিও বাস্তবে এই সংখ্যা অনেক বেশি। এরা শুধু বাংলাদেশে কাজ করছে না বরং গুপ্তচরবৃত্তি করছে। এরা বাংলাদেশের জন্য হুমকি তাই তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক।

গণঅধিকার পরিষদ ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি নাজিমউদ্দীনের সভাপতিত্বে, মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, মাহফুজুর রহমান খান, হাবিবুর রহমান রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অ্যাডভোকেট খালিদ হাসান, সহ-প্রচার সম্পাদক আশরাফুল, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি মনজুর মোর্শেদ মামুন, বর্তমান সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা দক্ষিণের দুই থানায় বিএনপির নতুন কমিটি ঘোষণা
ঢাকা দক্ষিণের দুই থানায় বিএনপির নতুন কমিটি ঘোষণা
১৩ জুন শহীদ জিয়া-বেগম খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে যুবদলের নতুন কমিটি
১৩ জুন শহীদ জিয়া-বেগম খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে যুবদলের নতুন কমিটি
বিএনপি সরকারের ভেতরে আওয়ামী লীগের একটি পক্ষ আছে: আসিফ মাহমুদ
বিএনপি সরকারের ভেতরে আওয়ামী লীগের একটি পক্ষ আছে: আসিফ মাহমুদ