• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিশ্ববাজারে স্বর্ণের দর নিম্নমুখী

নিজস্ব প্রতিবেদক    ১২ জুন ২০২৬, ০৩:১৮ পি.এম.
আন্তর্জাতিক বাজারে টানা চাপের মুখে স্বর্ণের দাম। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকা এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য নীতিগত পদক্ষেপের কারণে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

শুক্রবার (১২ জুন) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৪ হাজার ১৮৩ ডলারের ঘরে নেমে আসে।

এতে চলতি সপ্তাহে মূল্যবান এই ধাতুর দর সামগ্রিকভাবে ৩ শতাংশের বেশি কমার আশঙ্কা তৈরি হয়েছে।অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে আগস্ট ডেলিভারির গোল্ড ফিউচারসের দাম বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২০৪ ডলারের বেশি হয়েছে।

স্পট ও ফিউচারস বাজারে ভিন্নধর্মী প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি সময় উচ্চ অবস্থানে থাকলে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর পথে হাঁটতে পারে। 

এমন পরিস্থিতিতে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদ তুলনামূলকভাবে কম আকর্ষণীয় হয়ে ওঠে। ফলে অনেক বিনিয়োগকারী নিরাপদ অবস্থান গ্রহণ করছেন এবং নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করছেন। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে ফের কমলো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে ফের কমলো জ্বালানি তেলের দাম
বিদেশী বিনিয়োগ টানতে বন্দরসহ লজিস্টিকস খাত আন্তর্জাতিক করার প্রস্তাব
বিদেশী বিনিয়োগ টানতে বন্দরসহ লজিস্টিকস খাত আন্তর্জাতিক করার প্রস্তাব
রেলপথে আসছে ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির ট্রেন
বাজেট ২০২৬-২৭ রেলপথে আসছে ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির ট্রেন