• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কীভাবে কমবে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি, জানালেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১২ জুন ২০২৬, ০৮:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘গত ১১ বছর পে-স্কেল হয়নি। কিন্তু মূল্যস্ফীতি বেড়েছে। আশা করছি, সরকারি কর্মকর্তাদের আয় বাড়লে দুর্নীতি কমবে।’

শুক্রবার (১২ জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধার কথা তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ প্রায় ১১ বছর পর নতুন স্কেল দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এ বাজেট সবার জন্য। সম্পদের সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধার মধ্যে দেশের প্রতিটি মানুষকে বাজেটের আওতায় আনা হয়েছে। কেউই এ বাজেটের আওতার বাইরে নেই। অর্থনীতিকে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। যারা অর্থনৈতিক ব্যবস্থার বাইরে ছিলেন, তাদেরও বাজেটের আওতায় আনার জন্য বরাদ্দ রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, “সবার জন্য ‘ইনক্লুসিভ’ বাজেট করতে হয়েছে। গত দেড় দশক আমাদের অর্থনীতি ছিল পৃষ্ঠপোষকতার অর্থনীতি। কিছু মানুষের অর্থনীতি। নির্দিষ্ট কিছু মানুষকে, একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু আমরা আমাদের অর্থনীতির ভাবনায় সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। সেই ভাবনা থেকে সীমিত সম্পদের মধ্যে সবার জন্যই এ বাজেট দেওয়া হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার (১১ জুন) বাজেট বক্তব্যে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি সায় দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সহায়তার জন্য নতুন বেতন কাঠামো তথা নবম জাতীয় পে-স্কেল আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি।

ভিওডি বাংলা/আরআর/এমএস    

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সফরের আগে কক্সবাজারে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সফরের আগে কক্সবাজারে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
এবারের বাজেট সব শ্রেণি-পেশার মানুষের জন্য: অর্থমন্ত্রী
এবারের বাজেট সব শ্রেণি-পেশার মানুষের জন্য: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন শুরু
অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন শুরু