যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) পরিচালিত এ অভিযানে একাধিক অপরাধপ্রবণ এলাকা থেকে তাদের আটক করা হয়।
যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন অপরাধে সংশ্লিষ্ট থাকার অভিযোগে মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- মোঃ মোস্তাফিজুর রহমান বাদল (৪৫), মোঃ সাগর দেওয়ান (১৯), মোঃ গোলাম রাব্বি (২২), মোঃ মনির হোসেন (৩৫), মোঃ লিটন (৩৮), মোঃ জাবেদ হোসেন (২৬), রুনু আক্তার ওরফে রুনা আক্তার ওরফে সোহানা (৩৫), শারমিন আক্তার (১৯), মোঃ রমজান হোসেন (৩৭), মোঃ কাজী এনামুল হক সুমন (৪০), মিতু (২৩), মোঃ মোবারক মোল্লা (৪৬), মোঃ শাওন (৩০), মোঃ রাসেদুল ইসলাম (৩০), মোঃ আকাশ সরকার (২৯), মোঃ নাঈম (২১), মোঃ ফয়সাল (৩০), মোঃ ছাইফুল ইসলাম (২৬), মোঃ মাহমুদ হাসান (২৮), মোঃ কালাম (৪৮), মোঃ রফিক (৫৩), সালাউদ্দিন (৫০), মোঃ শামীম (৫০), মোঃ সুজন তালুকদার (২৮), মোঃ উসমান (২৯) ও মোঃ আবু বকর সিদ্দিক (৪০)।
পুলিশ সূত্র আরও জানায়, থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/এমএস







