• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ওসমানী মেডিকেলে আনসারের তৎপরতায় তালিকাভুক্ত আসামি আটক

ভিওডি বাংলা ডেস্ক    ১২ জুন ২০২৬, ০৭:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের তৎপরতায় পুলিশের এজাহারভুক্ত এক আসামিকে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, শুক্রবার সকাল ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৫ম তলার ৪৪ নম্বর ওয়ার্ডে ছেচড়া সোহেল নামে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি হাসপাতালে নিয়োজিত আনসার সদস্যদের নজরে এলে তারা তাৎক্ষণিক ওই ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাইয়ে জানা যায়, আটককৃত ব্যক্তি পুলিশের এজাহারভুক্ত আসামি। বিষয়টি দ্রুত হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হলে তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।

আনসার সদস্যদের দায়িত্বশীল ও পেশাদার ভূমিকার প্রশংসা করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সতর্কতা, বিচক্ষণতা ও দায়িত্বশীল ভূমিকার ফলে হাসপাতাল এলাকায় সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় হয়েছে। এ সময় হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের অবদানে সন্তোষ প্রকাশ করে ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

‎ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
১৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার ছয় থানায় গ্রেপ্তার ৫৬
ঢাকার ছয় থানায় গ্রেপ্তার ৫৬
যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪