• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিশ্বশান্তির জন্য বাংলাদেশ প্রস্তুত, বাহিনীকে হতে হবে আরও আধুনিক: প্রধানমন্ত্রী লেক পারাপারে দুর্ভোগ, ধানমন্ডি লেকের সেতু সংস্কার এখনো স্থবির গভীর রাতে আফগানিস্তানে হামলা পাকিস্তানের, শিশুসহ নিহত ১৩ সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আলোচিত সেই নাসির-তামিমা মামলার রায় আজ ১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত দেশে স্বর্ণের দামে ফের পতন অবশেষে লুকোচুরির অবসান, প্রেম প্রকাশ্যে আনলেন ট্রুডো-কেটি পেরি শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী ৩-০ গোলের জয়, বিশ্বকাপ মঞ্চে শক্ত বার্তা দিল আর্জেন্টিনা

১৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ভিওডি বাংলা ডেস্ক    ৯ জুন ২০২৬, ০৭:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ মো. বাবুল হোসেন ওরফে বাবু নামে দেশের দক্ষিণাঞ্চলের শীর্ষ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় গোলচত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধোলাইপাড় এলাকায় ওৎ পাতে গোয়েন্দা দল। সেখানে যশোরগামী ‘লিটন ট্রাভেলস’ নামে একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশী বাবুকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে ১৬ হাজার ইয়াবা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু জানায়, সে টেকনাফ থেকে বিভিন্ন মাধ্যমে প্রথমে ঢাকার কেরাণীগঞ্জে ইয়াবার চালান নিয়ে আসত। পরবর্তীতে সেখান থেকে বাসে করে যশোরে নিয়ে খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশালসহ বিভিন্ন অঞ্চলের স্থানীয় মাদক কারবারিদের নিকট পাইকারি সরবরাহ করত।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত বাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ডিএমপি যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের আইনের আওতায় আনতে কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।

‎ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মতিঝিলে দিনে-দুপুরে ব্যবসায়ীর ১৭ লাখ টাকা ছিনতাই
মতিঝিলে দিনে-দুপুরে ব্যবসায়ীর ১৭ লাখ টাকা ছিনতাই
বসুন্ধরায় র‍্যাবের অভিযানে বিপুল হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
বসুন্ধরায় র‍্যাবের অভিযানে বিপুল হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
অপরাধ দমনে যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৯
অপরাধ দমনে যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৯