• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বসুন্ধরায় র‍্যাবের অভিযানে বিপুল হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

   ৭ জুন ২০২৬, ০৫:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ কেজি ১৫ গ্রাম কুশ (হাইব্রিড গাঁজা)সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। এ সময় বিপুল পরিমাণ নগদ টাকা, মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের সরঞ্জামও উদ্ধার করা হয়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন ধরনের অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রেখে আসছে। মাদক কারবারি, অপহরণ, হত্যা, অস্ত্রধারী সন্ত্রাসী, জাল টাকা চক্র, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, প্রতারক এবং মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের মাধ্যমে বাহিনীটি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।

এর ধারাবাহিকতায় র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল গত ৬ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে (১৯৫০ ঘটিকায়) ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার সেভেন স্টার সুপার শপের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মাদক কারবারি মোঃ এনামুল হোসেন (২০)-কে ১৫ গ্রাম কুশ (হাইব্রিড গাঁজা) এবং একটি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। তার পিতার নাম মৃত বেলায়েত হোসেন। তিনি ফেনী জেলার ফেনী মডেল থানার পাঁচগাছিয়া এলাকার বাসিন্দা।

পরবর্তীতে একই দিন রাত ১০টা ৫০ মিনিটে (২২৫০ ঘটিকায়) বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক জে, রোড নং-৪, প্লট-২৩৭ (৭ম তলা) একটি কক্ষ থেকে মোঃ আরফান আহমেদ সামির (২৪)-কে গ্রেফতার করা হয়। তিনি নওগাঁ জেলার সাপাহার থানার সাপাহার এলাকার মোঃ মনিরুজ্জামান লিটনের ছেলে। তার হেফাজত থেকে ১ কেজি কুশ (হাইব্রিড গাঁজা), আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা, একটি ডিজিটাল স্কেল, মাদক বিক্রয়ের নগদ ৩ লাখ ৯০ হাজার ১৯০ টাকা, মালয়েশিয়ান মুদ্রা ৬০ রিংগিত, ২১ মার্কিন ডলার এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও এজাহার সূত্রে জানা গেছে, গ্রেফতাররা দেশের বিভিন্ন স্থান থেকে কুশ (হাইব্রিড গাঁজা) সংগ্রহ করে নিজেদের কাছে মজুদ রাখতেন। এরপর হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অভিনব কৌশলে রাজধানীর ভাটারা এলাকাসহ বিভিন্ন স্থানে মাদক বিক্রি করতেন।

গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। তারা অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) এর ১৯(ক) ধারায় অপরাধ করেছে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানমন্ডি লেক বাণিজ্যিকভাবে ব্যবহার হবে না: ডিএসসিসি প্রশাসক
ধানমন্ডি লেক বাণিজ্যিকভাবে ব্যবহার হবে না: ডিএসসিসি প্রশাসক
ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন: সেতুমন্ত্রী
ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন: সেতুমন্ত্রী
আজ থেকে মেট্রোরেলে আসছে নতুন সময়সূচি
আজ থেকে মেট্রোরেলে আসছে নতুন সময়সূচি