• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মতিঝিলে দিনে-দুপুরে ব্যবসায়ীর ১৭ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক    ৭ জুন ২০২৬, ০৬:১২ পি.এম.
ফাইল ছবি

রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিলে একটি ব্যাংকের সামনে প্রকাশ্যে গুলি চালিয়ে ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় লোকমান (৪৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।  তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৭ জুন) বিকেলে জনতা ব্যাংকের কর্পোরেট শাখার সামনে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, বিকেল ৩টা ১০ থেকে ৩টা ১৫ মিনিটের মধ্যে তিনটি মোটরসাইকেলে করে আসা ছয় দুর্বৃত্ত জনতা ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার সামনে অবস্থান নেয়। পরে তারা লোকমানকে লক্ষ্য করে গুলি চালিয়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলিবিদ্ধ লোকমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয়রা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তার হাত ও পায়ে গুলি লেগেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, আহত ব্যক্তি মানি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি শাপলা চত্বর এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। 
প্রাথমিক তথ্যে জানা গেছে, ব্যাগটিতে প্রায় ১৭ লাখ টাকা ছিল। ঘটনার পরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে গুলির দুটি খোসা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এটি পূর্বপরিকল্পিত ছিনতাই। ব্যবসায়ীর কাছে বিপুল পরিমাণ অর্থ থাকার তথ্য ছিনতাইকারীরা আগে থেকেই জানত কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত এবং দুর্বৃত্তদের পালানোর রুট নির্ধারণে কাজ চলছে।

ওসি আরও জানান, লোকমানের হাতের কনুইয়ের নিচে একটি এবং পায়ের হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানমন্ডি লেক বাণিজ্যিকভাবে ব্যবহার হবে না: ডিএসসিসি প্রশাসক
ধানমন্ডি লেক বাণিজ্যিকভাবে ব্যবহার হবে না: ডিএসসিসি প্রশাসক
ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন: সেতুমন্ত্রী
ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন: সেতুমন্ত্রী
আজ থেকে মেট্রোরেলে আসছে নতুন সময়সূচি
আজ থেকে মেট্রোরেলে আসছে নতুন সময়সূচি