• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদ্-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী যুবদল নেতা মাসুদুলকে হত্যার খবরে ফুঁসে উঠেছে রাউজান-রাঙ্গুনিয়া ক্যানসারের ওষুধের দাম বাড়াল ভারত ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার করল র‌্যাব-৭ আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ আটক ১ জিয়াউর রহমানের আদর্শে দেশ চালাচ্ছেন তারেক রহমান: আবদুস সালাম ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী শাহবাগে বিদ্যুৎ লাইনে বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১১ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুন ২০২৬, ০৭:৫১ এ.এম.
ছবি-সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের ১১ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস।

শনিবার (১৩ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া সতর্কবার্তায় তথ্যটি নিশ্চিত করা হয়।

বার্তায় বলা হয়েছে- ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

নির্ধারিত এই সময়ের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সংস্থাটির অপর বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

দেশের সব বিভাগে আগামী এক সপ্তাহ ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
১১ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা
১৮ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
১৮ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস