• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুন ২০২৬, ০৩:০৮ এ.এম.
ছবি-সংগৃহীত

দীর্ঘ প্রায় ১ বছর ২ মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট। আগামী ২৭ জুলাই থেকে এই রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। পরবর্তীতে যাত্রী চাহিদা বিবেচনায় ফ্লাইটের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানিয়েছে বিমান।

এর আগে, অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই সময় হজ ফ্লাইট পরিচালনার চাপ, উড়োজাহাজ সংকট এবং বাণিজ্যিক বাস্তবতাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়।

রুটটি পুনরায় চালুর বিষয়ে আগামীকাল সোমবার (১৫ জুন) আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, আগামীকাল দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর রুটটি পুনরায় চালু করা হয়েছিল। তবে ২০২৫ সালে এটি বন্ধ হয়।

বিমান ও সংশ্লিষ্ট সূত্র বলছে, বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, শিক্ষা এবং জনসম্পর্ক ক্রমশ বাড়ছে। ফলে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়াকে দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী