• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠনে সরকারের প্রতি ড. কামালের আহ্বান

নিজস্ব প্রতিবেদক    ১৬ জুন ২০২৬, ১১:৫২ এ.এম.
ছবি: সংগৃহীত

বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে তৈরি হওয়া জাতীয় ঐক্যের প্রত্যাশা বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন।

সোমবার (১৫ জুন) গণফোরাম নেতা মোস্তফা মহসিন মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় দেওয়া লিখিত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকলেও ড. কামাল হোসেন নিজে বক্তব্য দিতে পারেননি। তার লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের সামনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়েছিল। তবে অন্তর্বর্তী সরকার সেই সুযোগের যথাযথ ব্যবহার করতে পারেনি। তিনি বলেন, নির্বাচিত সরকারের দায়িত্ব হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করে দেশের গণতন্ত্রকে আরও সুসংহত করা।

আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে মোস্তফা মহসিন মন্টুর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার ভূমিকার কথাও তুলে ধরেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা