২৮ বছর পর ফেরা অস্ট্রিয়ার জয় দিয়ে বিশ্বকাপ শুরু

ম্যাচে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত অস্ট্রিয়ার কাছে ৩–১ গোলে হেরেছে জর্ডান। শেষ দিকে দুই গোল হজম করায় ম্যাচ থেকে পয়েন্ট নিতে পারেনি প্রথমবার বিশ্বকাপে খেলা এশিয়ান দলটি।
ম্যাচের ২০ মিনিটে রোমানো স্মিডের গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। তবে ৫০ মিনিটে আলী ওলওয়ানের গোলে সমতায় ফেরে জর্ডান।
৭৬ মিনিটে দুর্ভাগ্য জর্ডানের পিছু ছাড়ে না। কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে আত্মঘাতী গোল করেন ইয়াজান আল-আরব। এতে আবারও পিছিয়ে পড়ে দলটি।
যোগ করা সময়ের শেষ দিকে পেনাল্টি পায় অস্ট্রিয়া। সেলিম ওবাইদের হ্যান্ডবলের কারণে পাওয়া সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন মার্কো আরনাউতোভিচ।
এই হারের পরও ম্যাচজুড়ে দৃঢ়তা দেখিয়েছে জর্ডান। অন্যদিকে অস্ট্রিয়া নিজেদের জয় নিশ্চিত করে পরবর্তী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে। জর্ডান খেলবে আলজেরিয়ার বিপক্ষে।
ভিওডি বাংলা/আ







