• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুন ২০২৬, ০৮:৩৮ এ.এম.
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলার সুন্দরবন সংলগ্ন জয়মনি এলাকায় কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৭ জুন) বিকেলে সুন্দরবনের শেলা নদীতে জাল দিয়ে মাছের পোনা শিকারের সময় কুমির তাকে আক্রমণ করে।

এসময় তার সঙ্গে আরও দুই জেলে ছিলেন। নিহত সেলিনা বেগম উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের বাসিন্দা আব্দুল শেখের স্ত্রী।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান জানান, বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সুন্দরবনের শেলা নদীর লঞ্চঘাট এলাকায় জাল টেনে পোনা ধরছিলেন পঞ্চাশোর্ধ্ব জেলে সেলিনা বেগম। এসময় তার সঙ্গে আরও দুই নারী জেলে ছিলেন।

তখন হঠাৎ একটি কুমির সেলিনাকে টেনে নিয়ে যায়। পরে সহযাত্রী অপর দুই জেলে জালের লাঠি দিয়ে কুমিরটিকে আঘাত করেন। এক পর্যায়ে সেলিনাকে ছাড়াতে সক্ষম হন তারা। তবে ততক্ষণে মারা যান সেলিনা বেগম।

সুন্দরবনে মাছ আহরন নিষিদ্ধ থাকলেও, অবৈধভাবে পোনা আহরণ করছিলেন তিনি। যার ফলে বন বিভাগের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে। ওই নারীর মরদেহ তার বাড়িতে রয়েছে। রাতেই দাফন সম্পন্ন হবে বলো জানা গেছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
ফেনীতে আ. লীগের ঝটিকা মিছিল
ফেনীতে আ. লীগের ঝটিকা মিছিল