• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাসায় ফিরলেন রাষ্ট্রদূত আনসারী

ভিওডি বাংলা ডেস্ক    ১৮ জুন ২০২৬, ০৫:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যগত জটিলতা কাটিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। বৃহস্পতিবার (১৮ জুন) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে রাষ্ট্রদূত আনসারী লিখেছেন, গত সোমবার বুকে ব্যথা ও হঠাৎ অচেতন হয়ে পড়ার কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হতে হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ বাসায় ফিরেছি।

তিনি আরও লেখেন, চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান আমার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই আন্তরিকতা ও সহমর্মিতার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ও তার পরিবার।

প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সম্মানিত সেনাবাহিনী প্রধান এবং অন্যান্য বাহিনী প্রধান, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের আন্তরিক সহযোগিতা, সৌজন্য ও মনোযোগের জন্য কৃতজ্ঞতা জানান মুশফিকুল ফজল আনসারী।

বিশেষভাবে দেশের স্বনামধন্য কার্ডিওলজিস্ট প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল আলেয়া সুলতানার সার্বক্ষণিক তত্ত্বাবধান, পেশাদারত্ব ও মানবিক আচরণ তাকে গভীরভাবে স্পর্শ করেছে বলে উল্লেখ করেন।

সিএমএইচে অবস্থানকালে সেখানকার অন্যান্য বিভাগের সিনিয়র চিকিৎসক ছাড়াও অসংখ্য কর্মকর্তা ও সৈনিকের আন্তরিকতা, ভালোবাসা ও সম্মান তাকে আবেগাপ্লুত করেছে বলেও তিনি জানান। সবার প্রতি তিনি কৃতজ্ঞতা ও শুভকামনা প্রকাশ করেন।

সর্বোপরি আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য মানুষের দোয়া ও শুভকামনার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

তিনি জানান, তিনি বর্তমানে সুস্থ আছেন এবং কিছুটা স্থিতিশীল হলে ওয়াশিংটনের উদ্দেশে রয়ানা করবেন।

তিনি আরও জানান, তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টটি বর্তমানে কার্যকর না থাকায় আপাতত এই পেজের মাধ্যমে তিনি যোগাযোগ রাখার চেষ্টা করছেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা
স্পিকার হাফিজ উদ্দিন সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
মির্জা ফখরুলের যে কর্মসূচি স্থগিত
মির্জা ফখরুলের যে কর্মসূচি স্থগিত