• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন

মোটরসাইকেল নিয়ে বিরোধ

বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা

গাইবান্ধা প্রতিনিধি    ২০ জুন ২০২৬, ০৫:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহতের ঘটনায় মামলা করেছে পরিবার। ছোট ছেলে রাকিবকে একমাত্র আসামি করে মামলাটি করেন নিহতের বাবা এরশাদুল হক।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার। এর আগে, বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মাগুরা গ্রামে মোটরসাইকেল নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই রাকিব ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই সাকিবকে আঘাত করেন। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা সাকিবকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, বড় ছেলেকে হত্যার ঘটনায় ছোট ছেলের বিরুদ্ধে তার বাবা মামলা করেছেন। ঘটনার পর থেকেই আসামি রাকিব পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

‎ভিওডি বাংলা/লালচাঁন বিশ্বাস সুমন/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী
ফের পুশ ইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি
ফের পুশ ইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি