• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সৈয়দপুরে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচীর উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি    ২১ জুন ২০২৬, ০৫:৫৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সারা দেশের ন্যায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরামবেলপুকুর ইউনিয়নের পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও বিতরণ করা হয়েছে। 
 
রোববার (২১ জুন) সকাল ১২টার দিকে কাশিরামবেলপুকুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদের চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
 
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে, কাশিরামবেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লান্চু হাসান চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রহিদুল ইসলাম, মেম্বার নুর নবী, আজিজুল ইসলাম, আজমোলসহ অনেকে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়। 
 
ভিওডি বাংলা/মো. মাইনুল হক/জা
 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি ‘ফ্যাসিস্টদের অপতৎপরতা’
সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি ‘ফ্যাসিস্টদের অপতৎপরতা’
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
শূন্যরেখায় আটদিন ধরে মানবেতর জীবন, অনিশ্চয়তায় পাঁচ যুবক
শূন্যরেখায় আটদিন ধরে মানবেতর জীবন, অনিশ্চয়তায় পাঁচ যুবক