• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

২৩ জুন আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা ছাত্রদল নেতা আউয়ালের

নিজস্ব প্রতিবেদক    ২১ জুন ২০২৬, ০৮:০৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ থেকে ২৩ জুন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ছাত্রদলের সহসভাপতি ডা. আউয়াল।

রোববার (২১ জুন) শাহবাগ এলাকায় বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

সমাবেশে ‘স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার’ এবং ‘নিষিদ্ধ লীগের দালালেরা হুঁশিয়ার, সাবধান’ স্লোগানে শাহবাগ এলাকা মুখরিত হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আউয়াল বলেন, “জামায়াত-শিবির গিরগিটির ন্যায় রং বদলায়। তাদের দ্বারাই নিষিদ্ধ লীগ পুনর্বাসিত হচ্ছে। বাংলাদেশের সাম্যাবস্থা তাদের সহ্য হয় না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের জামাই আদরে রাখা হয়। বাংলাদেশ তাদের জন্য স্বর্গরাজ্য। যারা মিথ্যা অভিযোগ করছে, তাদের অবশ্যই অসৎ উদ্দেশ্য আছে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ডা. সাব্বির, ডা. প্রিন্স, শাহ পরান, মিরাজ হোসেন, মেহেদী, কামরুল ও আশরাফুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/এএইচ/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার কি প্রত্যাবর্তন হতে পারে
শেখ হাসিনার কি প্রত্যাবর্তন হতে পারে
‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে’
‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে’
বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা আর সহ্য করা হবে না: সেলিম ভূঁইয়া
বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা আর সহ্য করা হবে না: সেলিম ভূঁইয়া