• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে’

নিজস্ব প্রতিবেদক    ২১ জুন ২০২৬, ০৭:৫৯ পি.এম.
ফাইল ছবি

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, বিভিন্ন সীমান্ত পরিস্থিতি ও দেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ মিলিয়ে দেশ একটি সংকটকাল অতিক্রম করছে।

রোববার (২১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, একদিকে বাংলাদেশে সীমান্ত দিয়ে পুশ-ইন ঘটছে, অন্যদিকে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যা সঙ্কটকে আরও ঘনীভূত করছে। তার দাবি, গাইবান্ধায় রামমূর্তি স্থাপনকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট ধর্মীয় ব্যানারে কিছু ব্যক্তি সংগঠিত হচ্ছে।

তিনি প্রশ্ন তুলে বলেন, বিশ্বের সবচেয়ে বড় রামমূর্তি মুসলিম অধ্যুষিত বাংলাদেশের রাজপথে কেন স্থাপন করতে হবে। তার ভাষায়, মূর্তি সাধারণত মন্দিরে স্থাপিত হয় এবং সেখানেই হিন্দু ধর্মাবলম্বীরা পূজা করে থাকেন। এ ধরনের উদ্যোগকে কেন্দ্র করে জনমনে সন্দেহ ও সংশয় তৈরি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, মূর্তি স্থাপনকে কেন্দ্র করে স্বভাবতই প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে কিছু ব্যক্তির উস্কানিমূলক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করছে বলে তিনি দাবি করেন। তিনি অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তীর একটি বক্তব্যের উল্লেখ করে সেটিকে ‘রাষ্ট্রদ্রোহমূলক’ বলে আখ্যা দেন।

মাওলানা আবদুল কাইয়ূম বলেন, “জয় শ্রী রাম” বাংলাদেশের হিন্দুদের শ্লোগান নয়, এটি ভারতের রাজনৈতিক শ্লোগান। তিনি দাবি করেন, এ ধরনের শ্লোগান ও বক্তব্যকে কেন্দ্র করে দুই দেশের বাস্তবতায় উত্তেজনা সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নাগরিকরা নিরাপদ পরিবেশে বসবাস করছেন। পাশাপাশি তিনি দাবি করেন, দেশের কিছু উগ্রবাদী বক্তব্য ও কর্মকাণ্ড পরিস্থিতিকে অস্থির করার চেষ্টা করছে, যা স্বাভাবিকভাবে নেওয়ার সুযোগ নেই।

তিনি অভিযোগ করেন, কিছু বক্তব্যে বিদেশি সহায়তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা তিনি ভূরাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কা হিসেবে উল্লেখ করেন। এ ধরনের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতা শামীম উল্লাহ’র মৃত্যু, সেতুমন্ত্রী-ডিএসসিসি প্রশাসকের শোক
বিএনপি নেতা শামীম উল্লাহ’র মৃত্যু, সেতুমন্ত্রী-ডিএসসিসি প্রশাসকের শোক
শেখ হাসিনার কি প্রত্যাবর্তন হতে পারে
শেখ হাসিনার কি প্রত্যাবর্তন হতে পারে
২৩ জুন আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা ছাত্রদল নেতা আউয়ালের
২৩ জুন আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা ছাত্রদল নেতা আউয়ালের