• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২০

   ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৯ পি.এম.

ময়মনসিংহ প্রতিনিধি 

ময়মনসিংহে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন - ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল আলম ফেরদৌস (৬০), গফরগাঁও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেশমা আক্তার (৫০), সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিয়া (৩৫), সদর উপজেলার ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. তোফাজ্জল হোসেন (৩৮), যুবলীগ নেতা মো. আব্দুল আল রাসেল (৩৮), মো. আনোয়ার হোসেন (৩২) ও আওয়ামী লীগ কর্মী মো. বিল্লাল হোসেন (৪০)।

এছাড়া বিভিন্ন মামলায় সাগর মিয়া (৩২), শাহাদাত হোসেন বাবু (৩২), মনিরুল কাইয়ুম হৃদয় (৩৩), বিপ্লব (৩০), নুরুল আমিন নুরু ওরফে লাল চাঁন (৩০), মো. রাজীব (২৯), রিয়াজ উদ্দিন ওরফে রিয়াজ (২৯), সোহেল হাসান ওরফে ধইন্যা (৩১), সুজন (২৫), রুমান (৪২), সামাদুল মীর (৬৫), মো. ফরিদ আহমেদ শুভ্র (৩২) ও মো. ফরহাদ হোসেন শান্ত (২৪) গ্রেফতার হন। তারা সদরসহ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তাররা সদরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। ময়মনসিংহে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালানো হয়। এর ধারাবাহিকতায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ