টপ নিউজ
শামীম উল্লাহ চিশতীকে চোখের জলে শেষ বিদায়
নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২৬, ০৬:৪১ পি.এম.

বিএনপির যুগ্ম-আহ্বায়ক শামীম উল্লাহ চিশতী। ছবি: ভিওডি বাংলা
কলাবাগান থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শামীম উল্লাহ চিশতীকে শ্রদ্ধা-ভালোবাসা আর চোখের জলে শেষবারের মতো তাকে বিদায় জানালেন দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্খিরা।
সোমবার (২২ জুন) বিকেলে তার মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে বাদ জোহর রাজধানীর হাতিরপুল এলাকার বাইতুল মোবারক জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণ করেন বিভিন্ন পর্যায়ের মানুষ।
তার চিরবিদায়ে দলের নেতাকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দলের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানোনো হয়।
ভিওডি বাংলা/জা







